ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্যহাতির আক্রমণে প্রাণ গেল স্কুলছাত্রের

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৪, ২৭ ডিসেম্বর ২০২৩
বন্যহাতির আক্রমণে প্রাণ গেল স্কুলছাত্রের
ফাইল ফটো

রাঙ্গামাটিতে বন্যহাতির আক্রমণে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে কাপ্তাই উপজেলার সীতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঐ স্কুলছাত্রের নাম অংশে হ্লা মারমা (১৭)। সে বাঙালহালিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সীতাপাহাড় এলাকার মংপলু মারমার ছেলে।

স্থানীয়রা জানান, গবাদি পশুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে ঐ স্কুলছাত্র বন্যহাতির সম্মুখে পড়ে যায়। সেসময় কিছু বুঝে উঠার আগে হাতি তাকে আক্রমণ করে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

Advertisement

রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমা বলেন, ‘আমি খোঁজ নিয়ে ছেলেটির মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। সীতাপাহাড়ের জগনাছড়ির মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটেছে। বিষয়টি পুলিশ ও বন বিভাগকে জানানো হয়েছে।’

চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম বলেন, ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!