[ দেশজুড়ে ]
লাকড়ি কুড়াতে গিয়ে হাতির আক্রমণে প্রাণ গেলো কাঠুরিয়ার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় গহীন অরণ্যে হাতির আক্রমণে ছৈয়দ আলম নামের এক কাঠুরিয়া নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে ঈদগাঁও ইউপির পুইট্রাঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছৈয়দ আলম ওই ইউপির দরগাহ পাড়া এলাকার দানু মিয়ার ছেলে।
কক্সবাজার উত্তর বনবিভাগের ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা মো.আনোয়ার হোসেন খাঁন বলেন, নিহত ছৈয়দ আলম একজন কাঠুরিয়া। বন থেকে লাকড়ি সংগ্রহ করে সেই কাঠ বাজারজাত করে সংসার চলতো তার। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বনে লাকড়ি সংগ্রহ করতে গেলে বন্যহাতির আক্রমণে পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। খবর পাওয়া মাত্রই বিট অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি পুলিশকেও অবগত করা হয়েছে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, এ ধরনের একটি ঘটনার খবর বিট অফিসারের মাধ্যমে শুনেছি। ওই স্থানে থানা থেকে লোক পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!