ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ভুয়া ডিসি-এসপি তোরাব আলীসহ ৬ জন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৩, ৫ মার্চ ২০২৪
কক্সবাজারে ভুয়া ডিসি-এসপি তোরাব আলীসহ ৬ জন গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারে প্রশাসনের ভুয়া পদবি ব্যবহার করে প্রতারণাকারী তোরাব আলী ওরফে রেজাউল করিম ও তার পাঁচ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। তোরাব আলী কখনো র‌্যাবের সিইও, ডিসি, এসপি এবং জেল সুপারসহ নানা পেশার পরিচয় বহন করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছিল।  

সোমবার রাত ৪ টার দিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৯ নম্বর ওয়ার্ডস্থ জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব -১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী।

Advertisement

আটককৃতরা হলেন কুতুবদিয়ার আবু বক্করের ছেলে তোরাব আলী, চকরিয়া ফাঁসিয়াখালী ইউপির আব্দুস সাত্তারের ছেলে বাদশা, জয়নাল আবেদীনের ছেলে তারেকুর রহমান, আবুল কাশেমের ছেলে মো. জোবায়ের, মাহমুদ উল্ল্যাহর ছেলে এমদাদ উল্ল্যাহ মারুফ ও মো. ইউনুস কবিরের মেয়ে মিশকাত জান্নাত জুলি।

এ সময় তাদের তল্লাশি চালিয়ে নগদ ৩৫ হজার টাকা, ৫টি ম্যাজিক ডলার, ১টি মাইক্রো গাড়ি , ৮টি স্মার্ট মোবাইল ও ২টি বাটন ফোন, ১৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।

আবু সালাম চৌধুরী বলেন, বেশ কিছুদিন যাবৎ কক্সবাজারে একটি সুচতুর প্রতারক চক্র সক্রিয় রয়েছে, যারা কিনা অভিনব উপায়ে র‌্যাবের সিইও, জেল সুপার, ডিসি, এসপিসহ নানাবিধ পেশার ভুয়া পরিচয় দিয়ে বিপদাপন্ন মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। কমপক্ষে ১০-এর অধিক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়ে সর্বস্বান্ত হয়ে এ ব্যাপারে র‌্যাবের কাছে প্রতিকার চান। এ ঘটনায় তদন্ত শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!