[ দেশজুড়ে ]
কক্সবাজারে আগুনে পুড়ে ছাই ৫ বসতঘর
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পাঁচটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বেদেরবিলপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম বলেন, সকালে বেদেরবিলপাড়া এলাকার শাহেনা বেগমের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের তীব্রতা বেশি থাকায় আগুনের শিখা ছড়িয়ে পড়ে নুর হোসেন, নুর মুহাম্মদ, এনাম ও আতিকুর রহমানের বসতবাড়িতে। আগুনে তাদের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি আরো বলেন, স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসার আগেই সবকিছু পুড়ে গেছে।
.png)
মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী বলেন, আগুন লাগার খবর পেয়ে দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের মধ্যে দু’জন লবণ ব্যবসায়ী ছিলেন। তাদের নগদ টাকাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারে আর্থিক সহায়তা দিয়েছি। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!