ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৫, ২ মার্চ ২০২৪
গাউসুল আজম মার্কেটের আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি

রাজধানীর নিউমার্কেট এলাকার গাউসুল আজম মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৪টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে গাউসুল আজম মার্কেটের একটি দোকানে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

Advertisement

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এর আগে, বিকেল সাড়ে ৪টায় আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: আগুন
লিংক সফলভাবে কপি হয়েছে!