ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ৪ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩১, ৬ মার্চ ২০২৪
কক্সবাজারে ৪ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় ভাড়া বাসা থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার ধুরুং বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া বালুখালী ক্যাম্পের মৃত নেছার আহমদের ছেলে নুর কামাল, একই ক্যাম্পের মৃত তৈয়বের ছেলে মো. রিদোয়ান ও সুফিয়ান এবং চাকমারকুল ক্যাম্পের মৃত শফি আলমের ছেলে এনায়েত।

পুলিশ জানায়, ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পে ভাড়াটিয়া হিসেবে কিছু রোহিঙ্গা অবস্থান করছে এমন খবরে সোমবার রাতে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

Advertisement

কুতুবদিয়া থানার ওসি মো. গোলাম কবির বলেন, আটককৃত রোহিঙ্গারা থানা হেফাজতে রয়েছেন। এসব রোহিঙ্গাদের অনুপ্রবেশে সহযোগিতায় কারা জড়িত, সে বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!