[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গা জিয়াবুল হক
কক্সবাজারের উখিয়া উপজেলায় অস্ত্র-গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ৮-আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
আটককৃত জিয়াবুল হক (১৭) উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আজিমের ছেলে। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার (১ মার্চ) ভোররাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের জামতলী রোহিঙ্গা ক্যাম্প ই-৮ ব্লকে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ জিয়াবুলকে আটক করা হয়।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামতলী পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এএইচএম কামরুল ইসলাম।
৮-এপিবিএন’র সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের বলেন, রোহিঙ্গা জিয়াবুলকে উখিয়া থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!