বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু রুশমিনা।
বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান।
.png)
তিনি বলেন, সবশেষ মারা যাওয়ার রোহিঙ্গা শিশু রুশমিনার শ্বাসনালি ও শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিস্ফোরণে দগ্ধ মোট সাতজনকে চমেক হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে পাঁচজন শিশু ছিল। তাদের সবাই মারা গেছে।
গত ২৪ ফেব্রুয়ারি সকালে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পের ৮১ নম্বর ক্লাস্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাঁচ শিশুসহ ৯ রোহিঙ্গা দগ্ধ হয়। প্রথমে হাসপাতালে নেয়ার পথে রাসেল নামে আড়াই বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়। এরপর ২৬ ফেব্রুয়ারি চমেক হাসপাতালে চিকিৎসাধীন চার বছরের শিশু মোবাশ্বেরা ও পাঁচ বছরের রবি আলম এবং ২৮ ফেব্রুয়ারি সকালে সোহেল নামে সাড়ে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়।