ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমনিরহাট সীমান্তে শিশুসহ ৪ রোহিঙ্গা আটক

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৪
লালমনিরহাট সীমান্তে শিশুসহ ৪ রোহিঙ্গা আটক
আটককৃত রোহিঙ্গারা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের তিনবিঘা করিডোর থেকে এক শিশুসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়। 

শুক্রবার উপজেলার দহগ্রাম করিডোর পাড়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টার সময় তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আব্দুল্লাহ ও তার স্ত্রী শরিফা, আমেনা ও তার মেয়ে রিনাস বিবি। তারা কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ক্যাম্প-২১ ও উখিয়ার কুতুপালং ক্যাম্পে-১ এর বাসিন্দা।

Advertisement

জানা গেছে, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে দুপুর থেকে ঐ চার রোহিঙ্গা সীমান্তের পাশে ঘোরাফেরা করছিলেন। এ সময় সন্দেহ হলে তাদের আটক করেন বিজিবি সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় তাদের পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা বলেন, আটককৃত রোহিঙ্গারাদের তথ্য যাচাই-বাছাই চলছে। সীমান্ত থেকে তাদের আটক করেছে বিজিবি। বর্তমানে আটককৃতরা থানা হেফাজতে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!