ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়েবাড়িতে মৌমাছির আক্রমণ, আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
বিয়েবাড়িতে মৌমাছির আক্রমণ, আহত ১২
ছবি: সংগৃহীত

বিয়েবাড়ির এক অনুষ্ঠানে মৌমাছির কামড়ে আহত হয়েছেন ১২ জন অতিথি। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। বিয়ের অনুষ্ঠানের আয়োজকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য নিশ্চিত করেছে।

এনডিটিভি জানায়, বিয়ের অনুষ্ঠানের কাছেই কস্তুরি গার্ডেন হোটেলের ছাদে মৌচাক ছিল। মৌচাকটি বেশ বড়সড়। সেখান থেকে মৌমাছির ঝাঁক এসে হানা দেয়। সবাইকে হুল ফুটাতে থাকে। 

Advertisement

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মৌমাছির কামড়ে অনেকেই ব্যথায় মাটিতে শুয়ে পড়েছেন। কেউ কেউ কানে ধরে মাটিতে বসে পড়েন। শুরু হয়ে যায় হইচই। দৌঁড়ে পালাতে থাকেন সবাই। আয়োজকেরা আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।   

এ ঘটনায় বিপাকে পড়েছে হোটেল কর্তৃপক্ষ। তাদের ওপর নেমে আসতে পারে জরিমানা। ঘটনার খবর পেয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও জরুরী পরিষেবা বিভাগ দ্রুত ঘটনাস্থলে যায়। এরপর সেখানে উপস্থিত হয় জরুরী চিকিৎসাসেবা বিভাগ। 

মৌমাছির কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা বেশ গুরুতর হওয়ায় তাদের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: মৌমাছি
লিংক সফলভাবে কপি হয়েছে!