[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে নিথর হলেন ট্রাক চালক আবদুল গণি
ফাইল ফটো
কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রামে বাড়িতে ট্রাক দিয়ে মাটি ফেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে আবদুল গণি নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ১টার দিকে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপির কলিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল গণি কলিমপুর উত্তর পাড়ার সুরুত আলী ব্যাপারীর ছেলে। তিনি স্ত্রী, ২ ছেলে ও দুই মেয়ের জনক।
.png)
জানা যায়, কলিমপুর উত্তর পাড়ায় নতুন বাড়িতে মাটি ভরাট করার সময়, মাটি বোঝাই ট্রাক বিদ্যুৎ সরবরাহ লাইনের সঙ্গে লেগে বিদ্যুৎায়িত হয় ট্রাক। এ সময় ট্রাকের ভাড়াটিয়া মালিক ও কৃষক আবদুল গণি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
খয়েরপুর-আব্দুল্লাপুর ইউপির চেয়ারম্যান আনোয়ার খান বলেন, নিহত আবদুল গণি ট্রাক ও ভ্যাকু দিয়ে মাটি ভরাটের কাজ করতেন। বুধবার অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!