ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৬, ২৮ মার্চ ২০২৪
নওগাঁয় বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
নিহত আল আমিন

নওগাঁর পোরশা সীমান্তে নিহত আল আমিনের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। 

বুধবার (২৭ মার্চ) রাত ৯টায় সীমান্তের হাঁপানিয়া এলাকায় ২৩৬ মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনী সদস্য ছাড়াও স্থানীয় জন প্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা। 

নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান জানান, আল আমিনের মরদেহ ফেরত নিতে বিএসএফের সঙ্গে দিনভর যোগাযোগ করেন তারা। এরপর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আল আমিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে স্থানীয় পুলিশের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয় আল আমিনের মরদেহ। 

Advertisement

এর আগে, গত ২৬ মার্চ ভোরে পোরশার নীতপুর সীমান্ত এলাকায় গরু আনতে গেলে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় বিএসএফের গুলিতে নিহত হন আল আমিন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: নওগাঁ মরদেহ
লিংক সফলভাবে কপি হয়েছে!