চুয়াডাঙ্গায় ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলো চালকের
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ইটবোঝাই একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক মুকরামিন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। নিহত মুকরামিন উপজেলার উজিরপুর গ্রামের মোল্লাপাড়ার হামিদুল ইসলামের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ওসি আলমগীর কবির জনান, বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে দামুড়হুদার শেখপাড়ায় অবস্থিত বকুল মিয়ার শেখ ইট ভাটার ভ্যানচালক মুকরামিন ইট বোঝাই করে উজিরপুর গ্রামে যাচ্ছিলো। যাওয়ার পথে দর্শনা-চুয়াডাঙ্গা সড়কের দামুড়হুদা মডেল মসজিদের সামনে ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে ধাক্কা লেগে চালক মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার কের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টার দিকে তিনি মারা যান।
.png)
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া মুকরামিনের মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।