[ দেশজুড়ে ]
গরুকে গোসল করাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
ফাইল ফটো
চুয়াডাঙ্গার জীবননগরে গরুকে গোসল করানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে সম্রাট হোসেন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত সম্রাট একই গ্রামের বড় মসজিদপাড়ার লিয়াকত আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের পর বৈদ্যুতিক মোটর চালিয়ে পাইপ দিয়ে গোয়াল ঘরে গরুর গোসল করাচ্ছিলেন সম্রাট। অসাবধানতাবশত পানির পাইপসহ বৈদ্যুতিক তারে হাত লাগে সম্রাটের। এ সময় গোয়াল ঘর থেকে ছিটকে বাইরে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ওসি এস এম জাবিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!