রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম খলিল কুমিল্লার বরুড়া উপজেলার নৌয়াদ্দা এলাকার মোহাম্মদ মন্তাজ মিয়ার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইব্রাহিম খলিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই রায়ে অপর আসামি মোহাম্মদ হালিমকে খালাস দিয়েছেন আদালত। ইব্রাহিম খলিল জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
.png)
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২১ এপ্রিল রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন-মুরাদপুর সড়কের রউফাবাদ এলাকায় চেকপোস্টে একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে নয় হাজার ৮৯৫টি ইয়াবা উদ্ধার করে র্যাব। এ সময় পিকআপভ্যান চালক ইব্রাহিম খলিল ও চালকের সহকারী মোহাম্মদ হালিমকে আটক করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন র্যাব-৭ এর তৎকালীন ডিএডি মোহাম্মদ শহিদুল আলম। মামলাটির তদন্ত শেষে ২০২১ সালের ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে ২০২১ সালের ৩০ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে আটজনের সাক্ষ্যগ্রহণ হয়।