[ দেশজুড়ে ]
এক কেজি সোনা নিয়ে হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন বৃদ্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ
রাজশাহীতে নয়টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নগর ডিবি পুলিশ। সোমবার (১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ কামরুজ্জামান ডাবলু (৬০)। তিনি পবা উপজেলার আলীমগঞ্জ গ্রামের বাসিন্দা।
রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিরুল ইসলাম বলেন, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে কামরুজ্জামানকে আটক করা হয়েছে। তার কাছে নয়টি সোনার বার পাওয়া গেছে। যার মোট ওজন প্রায় এক কেজি।
.png)
জামিরুল ইসলাম আরো বলেন, সোনার বারগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই। এই বৃদ্ধ এসব বার কোথায় পেলেন, কার কাছে নিয়ে যেতেন? এ বিষয় জানার চেষ্টা চলছে। বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!