শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ২১ ব্যাটালিয়নের বিজিবি।
এর আগে, বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে সীমান্তের পুটখালী মসজিদবাড়ী বিজিবি চেকপোস্টের সামনে থেকে মনোরউদ্দিনকে আটক করে বিজিবি। পরে তার স্বীকারোক্তিতে সোনার বার উদ্ধার হয়।
.png)
বিজিবি জানান, গোপন একটি তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন পাচারকারীরা সোনার একটি চালান ভারতে পাচার করবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। একপর্যায়ে রাতে সন্দেহভাজন ব্যক্তি ইজিবাইক চালিয়ে সীমান্তের দিকে প্রবেশের সময় তাকে ধরা হয়। এ সময় তাকে আটক করে বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে শরীর স্ক্যানিং করে পায়ুপথে ছয় পিস সোনার বারের অস্তিত্ব পাওয়া যায় এবং তা উদ্ধার করা হয়। যার ওজন ৭০০ গ্রাম। এর মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, উদ্ধার সোনার চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।