ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিব্যাগে ৫ সোনার বার, যুবক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৩৪, ২৯ অক্টোবর ২০২৩
মানিব্যাগে ৫ সোনার বার, যুবক আটক
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মানিব্যাগ থেকে পাঁচটি সোনার বারসহ আতিয়ার রহমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় উপজেলার কেরালকাতা ইউপির নাকিলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আতিয়ার রহমান যশোরের শার্শা উপজেলার দাউদখালী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  আতিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ সময় আতিয়ারের মানিব্যাগ থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেলটিও তল্লাশি করা হয়। আটককৃত আতিয়ারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!