শনিবার সকালে ঐ সীমান্তের কেড়াগাছি এলাকা থেকে উক্ত সোনার বারসহ তাকে আটক করা হয়। আটককৃত জাহাঙ্গীর হোসেন কেড়াগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। দুপুরে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এ তথ্য জানান।
তিনি জানান, সোনার একটি চালান পাচার করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বিজিবি ৩৩ এর একটি দল কলারোয়া উপজেলার তলুইগাছা সীমান্তের কেড়াগাছি এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা সেখান থেকে ভ্যানগাড়িসহ জাহাঙ্গীরকে আটক করেন। পরে তার ভ্যানগাড়িটি তল্লাশি চালিয়ে ১৪টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন এক কেজি ৬৩২.৯৬ গ্রাম, মূল্য এক কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৯৩ টাকা।
.png)
তিনি আরো জানান, আটককৃতকে কলারোয়া থানায় সোপর্দ এবং সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।