ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৬, ৯ সেপ্টেম্বর ২০২৩
চাঁদপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর সদরের মৈশাদিতে শিলা খানম হত্যা মামলার প্রধান আসামি রাজীব মজুমদার ও সহযোগী কামরুল হাসান হৃদয়কে গ্রেফতার করেছে পিবিআই। শিলা খানমের সঙ্গে রাজীবের প্রেমের সম্পর্ক ছিল বলে জানান এসপি মোস্তফা কামাল রাশেদ।

গ্রেফতারকৃতরা হলেন- উত্তর মৈশাদি গ্রামের আজিজ মজুমদারের ছেলে রাজীব মজুমদার ও পাশের ইউনিয়ন আশিকাটির হাপানিয়া গ্রামের স্বপন খানের ছেলে কামরুল হাসান হৃদয়। নিহত শিলা খানম গোপালগঞ্জ জেলা সদরের করপাড়া সরদার বাড়ির মুনছার খানের মেয়ে।

শনিবার দুপুরে জেলার এসপি মোস্তফা কামাল রাশেদ এ তথ্য জানান। তিনি বলেন, গত বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর মডেল পুলিশ শিলা খানম নামে এক নারীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলা হলে মামলাটি পিবিআই তালিকাভুক্ত হয়। ঐ মামলার ভিত্তিতে পিবিআইয়ের একটি টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার রাতে উত্তর মৈশাদি গ্রামে অভিযান চালায়। এ সময় প্রধান আসামি রাজীব ও হৃদয়কে গ্রেফতার করা হয়।

Advertisement

এসপি আরো বলেন, আসামিদের গ্রেফতারকালে ভিকটিম শিলা খানমের ব্যবহৃত স্মার্টফোনটি রাজিব মজুমদারের কাছ থেকে জব্দ করা হয়েছে। তার সঙ্গে শিলা খানমের প্রেমের সম্পর্ক ছিল। আজই আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হবে বলে জানান এসপি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চাঁদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!