[ রাজধানী ]
রাজধানীতে যুবকের কবজি বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৭
ফাইল ফটো
রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র্যাব। বাগেরহাট ও রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান শনিবার সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে এক যুবকের কবজি বিচ্ছিন্ন করার ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় সন্ত্রাসী রাফাত, তুষার ও আহমেদসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
.png)
তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে শনিবার এ বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গ্রেফতার
লিংক সফলভাবে কপি হয়েছে!