ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোরগঞ্জে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ৮ সেপ্টেম্বর ২০২৩
কিশোরগঞ্জে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর ও ভৈরব উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ শাখা (ডিবি)।

শুক্রবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলাধান কুইন্না নদীর পাড়ের রুবেল মিয়ার স্ত্রী মোছা. তাসলিমা আক্তার (৩৫) ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মধু মিয়ার ছেলে হুসেন ভুইয়া (৩৪)।

Advertisement

জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৫টায় কিশোরগঞ্জ সদর রশিদাবাদ ভৈরব-টু-বড়পুলগামী সড়কের বেইলি ব্রিজের সামনে থেকে হুসাইন মিয়াকে গ্রেফতার করে ডিবি। এ সময় স্কুলব্যাগের ভেতর কসটেপে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, সকাল সাড়ে ৮টায় ভৈরব পৌর শহরের ভৈরবপুর বাস টার্মিনালে অভিযান চালিয়ে মোছা. তাসলিমা আক্তারকে (৩৫) গ্রেফতার করে ডিবি। এ সময় তার নিকট হতে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর মডেল থানা ও ভৈরব থানায় আলাদা দুটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!