[ দেশজুড়ে ]
জামিনে বেরিয়ে ফের মাদক ব্যবসা, অতপর...
গ্রেফতারকৃত মেহেদী হাসান। ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সদর উপজেলায় অভিযান চালিয়ে হেরোইনসহ মেহেদী হাসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ডিবি। এ সময় তার কাছ থেকে পাঁচ লাখ টাকার হেরোইন উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম। এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. মেহেদী হাসান ওরফে মোশারফ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা (গোলড়া) এলাকার বাসিন্দা।
পরিদর্শক আবুল কালাম জানান, গ্রেফতার মেহেদী হাসানের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। ওইসব মামলায় জামিনে বেরিয়ে আবারো মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছেন এমন খবরে বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার গোলড়া চরখন্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৫ লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!