ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় মাদকসহ নারীসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪২, ৭ সেপ্টেম্বর ২০২৩
কসবায় মাদকসহ নারীসহ আটক ৫
আটককৃতরা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বায়েক ও খাড়েরা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- জেলার কসবা উপজেলার বায়েক (উত্তরপাড়া) এলাকার মন্নাফ মিয়ার স্ত্রী সকিনা বেগম, নরসিংদীর রায়পুরা উপজেলার দৌলতপুর এলাকার ফিরোজ মিয়ার মেয়ে জাহিদা ও একই এলাকার শাহজাহান মিয়ার মেয়ে পারুল আক্তার, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা মধ্যপাড়া এলাকার মো. শানু মিয়ার ছেলে মোহাম্মদ শিপন মিয়া ও একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে মাহাবুব রহমান।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, বুধবার দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের বায়েক (উত্তরপাড়া) মন্নাফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে গাঁজাসহ ৩ নারীকে আটক করা হয়। এ সময় ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

Advertisement

তিনি আরো জানান, আরেক অভিযানে খাড়েরা ইউনিয়নের পূর্বপাড়া এলাকা থেকে শিপন ও মাহাবুবকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৮৩০ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!