গ্রেফতারকৃত নুরুজ্জামান সরদার উপজেলার কামতা সরদারপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ।
তিনি জানান, বগারবাড়ি বাজার এলাকায় ব্রিজের ওপর একজন মাদক ব্যবসায়ী মদ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে নুরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এদিন নুরুজ্জামানের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)