[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বুধবার রাতে সদর উপজেলার উজানিশার এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা ও ফেনসিডিলসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোসলেম ভূইয়া (৪৮) জেলার সদর উপজেলার উজানিশার এলাকার ইসলাম ভূঁইয়ার ছেলে ও মোসলেম ভূইয়ার স্ত্রী রুনা বেগম (৩৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উজানিশার এলাকার মোসলেম ভূইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে মোসলেম ভূইয়া ও তার স্ত্রী রুনা বেগমকে গ্রেফতার করা হয়।
.png)
পরে মোসলেম ভূইয়ার বসতস ঘর তল্লাশি করে ১২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মালমা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!