ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তাগাছায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪১, ৮ সেপ্টেম্বর ২০২৩
মুক্তাগাছায় রিকশাচালক হত্যা মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় রিকশাচালক উসমান হত্যা মামলার আসামি মো. রাজিবকে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেল চারটার দিকে র‌্যাব-১৪ এর ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিয়াচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রাজিব ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামের আলতাব হোসেনের ছেলে। নিহত উসমান একই গ্রামের বাসিন্দা।

Advertisement

র‌্যাব জানায়, গত ২ জুন রাতে মুক্তাগাছার বিজয়পুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে রাজিবসহ তার সহযোগীরা উসমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনায় নিহতের চাচা আব্বাস আলী বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর আসামিরা কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় রাজিবকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!