ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৩, ৮ সেপ্টেম্বর ২০২৩
রাজবাড়ীতে ইয়াবাসহ গ্রেফতার ২
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীতে অভিযান চালিয়ে ২১০০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা  গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন মিয়ার ছেলে আসিফ মিয়া ওরফে হাসু ও রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের বাসিন্দা বিল্লাল শেখের ছেলে ফারুক শেখ। 

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি মনিরুজ্জামান খান জানান, দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে আসিফ মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় এক হাজার ৪০০ ইয়াবাসহ আসিফকে আটক করা হয়। এরপর আসিফের দেওয়া তথ্য অনুযায়ী বিকেলে সাড়ে ৪টার দিকে সজ্জনকান্দার ফারুক শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৭০০ ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!