গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়ার তাজুল ইসলাম, একই এলাকার সৈয়দ হোসেন এবং একই এলাকার আবুল কাশেম। শনিবার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাতে নাজিরপাড়া বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৫ থেকে আনুমানিক ৪০০ গজ উত্তর-পশ্চিম দিকে আলুগোলা এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান দেশে আসছে- এমন তথ্যের ভিত্তিতে বিওপির একটি টহলদল সেখানে কৌশলে অবস্থান নেয়।
.png)
কিছুক্ষণ পর বিজিবি টহলদল পাঁচজন ব্যক্তিকে দুটি প্লাস্টিকের ব্যাগ কাঁধে নিয়ে নাফনদী পার হয়ে আলুগোলা চোরাকাঠি এলাকায় দিয়ে আসতে দেখে। পরে তাদের ধাওয়া করলে ব্যাগগুলো ফেলে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে যান। পরে ঐ ব্যাগগুলো থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদেরসহ জব্দকৃত ইয়াবা নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।