মঙ্গলবার দুপুরে মতলব বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচারক নুর হোসেন।
তিনি বলেন, আজকের বাজার তদারকি অভিযানে ইফতার সামগ্রীর মূল্য তালিকা না থাকায় জুরি ইসলাম আলাকের দোকান মালিককে দুই হাজার টাকা, মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে মেসার্স লিটন ট্রেডার্স মালিককে চার হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় মহসিন ফার্মেসি মালিককে ১০ হাজার টাকা এবং সরকার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৪ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
অভিযানে সার্বিক সহযোগিতা করে মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল। ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।