ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৮, ৩১ মার্চ ২০২৪
অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে রোজার ইফতার সামগ্রী তৈরি ও মুল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রি করার অভিযোগ  রোববার দুপুরে ফেনী শহরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 

জানা গেছে, ফেনী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মিয়ার নেতৃত্বে ফেনী শহরের ট্রাংক রোডে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রোজার ইফতার সামগ্রী তৈরী করায় সৌদিয়া রেস্টুরেন্টেকে ৪ হাজার টাকা, আল-ফাহাম রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা ও মূল্য কেটে বেশি দামে ওষুধ বিক্রি করায় মেডিশপ ফার্মেসিকে ১০ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফেনীস্থ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. কাউসার মিয়া জানান, জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!