[ দেশজুড়ে ]
ফরিদপুরে সুলভ মূল্যের দুধ ডিম মাংস বিক্রি শুরু
ছবি: ডেইলি বাংলাদেশ
ফরিদপুর জেলা প্রাণিসম্পদ দফতর ও জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
বুধবার বেলা ১১টার দিকে শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জিব কুমার বিশ্বাস, ডেইলি ফার্ম এসোসিয়েশন, ফরিদপুরের সভাপতি মীর কাসেম আলী, পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি এমএমবি জামান সন্টু প্রমুখ।
.png)
জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ আয়োজনের মাধ্যমে জেলার নিম্ন আয়ের মানুষরা পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারবেন। বাজারের তুলনায় এখান থেকে কম মূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন ক্রেতারা।
ডা. সঞ্জিব কুমার বিশ্বাস বলেন, এখান থেকে প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, প্রতি কেজি দুধ ৬০ টাকা এবং ১১টি ডিম ১০০ টাকায় সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। এ কার্যক্রম চলবে ঈদের আগের দিন পর্যন্ত।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!