ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ৩ এপ্রিল ২০২৪
খুলনায় পাটকলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার রূপসায় সালাম জুটমিলে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।

বুধবার সন্ধ্যা ৬টার দিকে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউপির জাবুসা চৌরাস্তার কাছে অবস্থিত পাটকলটিতে আগুনের সূত্রপাত হয়।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

Advertisement

খুলনার রূপসায় সালাম জুটমিলে ভয়াবহ আগুন লেগেছে।খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদির বলেন, বিকেল ৫টা ৩৮ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!