[ দেশজুড়ে ]
হোসেনপুরে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩ কেজি গাঁজাসহ মো. জুয়েল ফকির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত মো. জুয়েল ফকির উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামের নুরু ফকিরের ছেলে।
.png)
জানা যায়, শনিবার রাত সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হোসেনপুর থানার পুলিশ উপজেলার উত্তর হারেঞ্জা গ্রামে অভিযান পরিচালনা করে। সেখান গাঁজা ক্রয়-বিক্রয়ের সময় মো. জুয়েল ফকির নামে ওই মাদক ব্যবসায়ীকে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। ওই তিন কেজি গাঁজা তিনটি পৃথক প্যাকেটে মোড়ানো ছিল।
হোসেনপুর থানার ওসি নাহিদ হাসান সুমন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!