ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় গাঁজা চুরি নিয়ে দুইপক্ষের সংঘর্ষ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৭, ৩০ মার্চ ২০২৪
চুয়াডাঙ্গায় গাঁজা চুরি নিয়ে দুইপক্ষের সংঘর্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গায় গাঁজা চুরি করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে মাদক ব্যবসায়ী দুই পক্ষ। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয়পক্ষের তিন যুবক আহত হয়েছেন।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের দুই ছেলে নাঈম (২৫) ও নয়ন (২৩) এবং একই গ্রামের মনিরের ছেলে বিপ্লব হোসেন (২১)।

স্থানীয়রা জানান, এলাকার এক মাদক ব্যবসায়ী বাড়ির পাশে ভুট্টাক্ষেতে গাঁজা লুকিয়ে রাখেন। সেখান থেকে কেউ চুরি করে সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈমের কাছে দেন। বিষয়টি এলাকার মধ্যে জানাজানি হলে নাঈমের সঙ্গে ওই মাদক ব্যবসায়ীর দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে দু-পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন নাঈম, তার ছোট ভাই নয়ন ও স্থানীয় বিপ্লব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।

Advertisement

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, তিনজনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

সদর থানার এসআই ইন্দ্রজিত রায় বলেন, প্রাথমিকভাবে জেনেছি মাদক নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!