[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে গাঁজাসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ মো. রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম জেলার দীঘিনালা উপজেলার মেরুং ইউপির মৃত ওমর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় রামগড় ইউপির ৭নং ওয়ার্ডের পশ্চিম বলিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮ কেজি গাঁজাসহ রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!