ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক মামলায় দুই আসামির ৫ বছরের জেল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩১, ২৫ মার্চ ২০২৪
মাদক মামলায় দুই আসামির ৫ বছরের জেল
ফাইল ফটো

চট্টগ্রামে মাদক মামলায় দুজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং মনির ঘোনা এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ হোসেন ও একই এলাকার আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ জহিরুল আলম।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদক মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামি মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ জহিরুল আলমকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। তবে আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Advertisement

জানা যায়, ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের বাকলিয়া থানার শাহ আমানত সংযোগ সেতুর উত্তর পাশে পুলিশ বক্সের সামনের রাস্তা থেকে ৬০০ ইয়াবাসহ মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ জহিরুল আলমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়। মামলাটির তদন্ত শেষে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করলে একই বছরের ১৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলাটিতে সাতজনের সাক্ষ্যগ্রহণ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!