ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৯, ২১ মার্চ ২০২৪
চট্টগ্রামে কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার
গ্রেফতারকৃত রুপেশ দে। ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় কৃষক হত্যার ঘটনায় অভিযুক্ত রুপেশ দে’কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন পটিয়া থানার ওসি জসীম উদ্দিন। এর আগে, ভোরে মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রুপেশ দে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ফনি মাষ্টার বাড়ির ননী দের ছেলে।

ওসি জসীম উদ্দিন বলেন, কৃষক হত্যা মামলার আসামি রুপেশ দেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আদালতে পাঠানো হলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।

Advertisement

গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন কৃষক জানিক দে। এ সময় তার মাথায় দা দিয়ে কুপিয়ে আঘাত করেন মদ্যপ অবস্থায় থাকা রুপেশ দে। এরপর আহত জানিক দে’কে পুকুরে ফেলে দেন তিনি। পরে স্থানীয়রা থানায় খবর দিলে রাত ৮টার দিকে জানিক দের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি থানায় মামলা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!