ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের ৩ জামাত

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৯, ১০ এপ্রিল ২০২৪
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঈদের ৩ জামাত
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে । এ বছর ঈদুল ফিতরের জামাতের নামাজের জন্য  এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাগেরহাট জাদুঘর। 

এ উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদের দিন ৩টি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায। প্রধান জামাত ৯ থেকে ১০ হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করবে বলে আশা করছেন আয়োজকেরা।

Advertisement

বাগেরহাট জাদুঘরের কাষ্টডিয়ান মোহাম্মদ জায়েদ বলেন, ঈদের দিন ষাট গম্বুজ মসজিদে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় এবং তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায়। প্রথম জামাতে ইমামতি করবেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ।

এদিকে খানজাহান (রহ.) মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। এ জামাতে ইমামতি করবেন খানজাহান (র.) মাজার জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা সৈয়দ খালিদ আহমাদ। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!