[ দেশজুড়ে ]
কেএনএফ প্রধান নাথান বমের স্ত্রীকে বদলি
লাল সমকিম বম। ছবি: সংগৃহীত
বান্দরবানের কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বমের স্ত্রী ও রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স লাল সমকিম বমকে লালমনিরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার বান্দরবানের সিভিল সার্জন মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালকের (ডিজিএনএম) দফতর থেকে জনস্বার্থে গত সোমবার তাদের তাৎক্ষণিক বদলির আদেশ দেওয়া হয়।
.png)
গত ৮ এপ্রিল নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের উপ সচিব পরিচালক (প্রশাসন) মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত স্বাস্থ্য সেবা বিভাগ, নার্সিং সেবা ১ শাখার এক আদেশে তাকে বদলির নোটিশ জারি করা হয়। একই নোটিশে, ওই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নার্স দীপালী বৈড়াকেও লালমনিরহাটের একই হাসপাতালে বদলি করা হয়।
পরিপত্রে আরো বলা হয়, বদলিকৃত সিনিয়র নার্স দুজনকে ৯ এপ্রিলের মধ্যে কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করবেন। নতুন কর্মস্থলে যোগদান না করলে ৯ এপ্রিল অপরাহ্নে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!