কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সুয়াইব বিকাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ থেকে সামুদ্রিক প্রবাল ও ঝিনুক কক্সবাজার পাচার করা হবে। এমন তথ্যে বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন ছেঁড়াদ্বীপে কেয়াবনের ভেতর পাচারের উদ্দেশ্যে কিছু বস্তা অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ বস্তা সামুদ্রিক প্রবাল ও ঝিনুক উদ্ধার করতে সক্ষম হয়।
.png)
তিনি আরো জানান,উদ্ধারকৃত সামুদ্রিক প্রবাল ও ঝিনুক আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সেন্টমার্টিন পরিবেশ অধিদফতরের প্রতিনিধি মো. আব্দুল আজিজের কাছে হস্তান্তর করা হয়।