ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বহুবার শারীরিক সম্পর্ক: বিয়ে করার কথা বলে পালালেন প্রেমিক

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৮, ১৫ এপ্রিল ২০২৪
বহুবার শারীরিক সম্পর্ক: বিয়ে করার কথা বলে পালালেন প্রেমিক
ছবি: সংগৃহীত

মহিবুল্লাহর সঙ্গে দীর্ঘ চার বছরের প্রেম তরুণীর। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন প্রেমিক। এরই মধ্যে রোববার (১৪ এপ্রিল) ওই তরুণীকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান প্রেমিক। এরপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন ওই তরুণী।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের সিলেট গ্রামে। প্রেমিক মহিবুল্লাহ একই গ্রামের জামাল মুন্সির ছেলে। 

ভুক্তভোগী তরুণী জানান, একই গ্রামের মহিবুল্লাহ সঙ্গে চার বছরের প্রেমের সম্পর্ক তার। ওই সময় থেকে মহিবুল্লাহ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন। রোববার মহিবুল্লাহ তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। তাকে বিয়ে না করে তার বাড়ি থেকে যাব না।

Advertisement

তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি মৌখিকভাবে জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!