[ দেশজুড়ে ]
চট্টগ্রামে বস্তির আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামের টেকপাড়া এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে
চট্টগ্রামের টেকপাড়া এলাকায় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সোমবার দুপুর সোয়া ১টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমিন শর্ম্মা বলেন, সোমবার দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি স্টেশন ৯টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, নারিকেল গাছের সঙ্গে বৈদ্যুতিক খুঁটির তার লাগানো ছিল। সেখান থেকে আগুনের ফুলকি এসে বস্তিতে লাগে। সেখান থেকে আগুনের সূত্রপাত বলে আমাদের ধারণা। তবে আগুনে বস্তির বসতঘর পুড়লেও বাসিন্দারা নিরাপদ আছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!