মৃত সাফানা খান ঢাকার ওয়ারীর গোলাপবাগের মনিরুজ্জামান খানের মেয়ে।
জানা যায়, মনিরুজ্জান খান নামে এক পর্যটক দুপুরে স্ত্রী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে এসে হোটেল ওশান প্যারাডাইসের ৫০৪ নম্বর কক্ষে উঠেন। বিকেলে তিনি হোটেলের সুইমিংপুলে গোসল করতে নামেন। এ সময় হঠাৎ তার মেয়ে সাফানা খান সুইমিংপুলের পানিতে ডুবে যায়। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
হোটেল ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, সুইমিংপুলে নামার আগে শিশুদের খেয়াল রাখার জন্য হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়। এ সংক্রান্ত সাইনবোর্ডও রয়েছে। তারা দুপুরে এসে হোটেলের ৫০৪ নম্বর কক্ষে উঠেন। বিকেলে তাদের কন্যা সন্তানকে ওপরে রেখেই সুইমিংপুলে নামেন। এতে অসাবধানতা কারণে শিশুটি পানিতে পড়ে যায়। পরে হোটেলের স্টাফরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, হোটেলের সুইমিংপুলে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতাল থেকে পরিবারের কাছে শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।