ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় পিকআপের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩১, ১৭ এপ্রিল ২০২৪
নওগাঁয় পিকআপের চাকায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় পিকআপের চাকায় পিষ্ট হয়ে আনসার দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের ৫ বছরের ছেলে জুনাইদ ইসলাম বেঁচে যায়। তাকে আহত অবস্থায় উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ সদর উপজেলার সাহাপুরের কানাই ডাক্তারের মোড় (নওগাঁ-সান্তাহার সড়ক) এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত আনসার সদস্য এনামুল হক জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রাইকালি গ্রামের আকরাম হোসেনের ছেলে এবং তার স্ত্রী বৃষ্টি বেগম।

Advertisement

স্থানীয়রা জানান, আনসার সদস্য এনামুল হক মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ সদর উপজেলার সাহাপুরের কানাই ডাক্তারের মোড় এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে দুই মোটরসাইকেলের চারজন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে। তবে সান্তাহার অভিমুখী একটি পিকআপের চাকায় আনসার সদস্য এনামুল হক ও স্ত্রী বৃষ্টি বেগমের মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। তবে তাদের সন্তান জুনাইদ ইসলাম বেঁচে যায়। পরে নওগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতদের উদ্ধার করে এবং আহত শিশু জুনাইদকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়। তবে অপর মোটরসাইকেলের আরোহীর নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় বাসীন্দা আরমান হোসেন বলেন, নিহতরা মোটরসাইকেল যোগে তিনজন সান্তাহারের দিকে যাচ্ছিলেন। সান্তাহারের দিক থেকে অপর একটি মোটরসাইকেল এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইলের চারজন রাস্তার ছিটকে পড়েন। নওগাঁ থেকে সান্তাহার অভিমুখী দ্রুতগতির একটি পিকপাক তাদের চাপা দিলে মাথা থেতলে যায়। এতে ঘটনা স্থলেই স্বামী-স্ত্রী মারা যান।

নওগাঁ জেলা আনসার কমান্ড্যান্ড রাফিউদ্দিন জাকারিয়া বলেন, নিহত এনামুল হক আনসার সদস্য ছিলেন। তিনি বগুড়া জেলা শাহজাহানপুর থানার অগ্রণী ব্যাংকে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি আসছিলেন। প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

নওগাঁ সদর থানার ওসি জাহিদুল হক দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!