ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তামাবিল স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৬, ১৭ এপ্রিল ২০২৪
তামাবিল স্থলবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা
ফাইল ফটো

বৃহস্পতিবার ও শুক্রবার (১৮-১৯ এপ্রিল) দুইদিন ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন। এ উপলক্ষে সিলেটের তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ উপলক্ষে তামাবিল স্থলবন্দরে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে বলে ভারতের ডাউকি ইমিগ্রেশন পুলিশ মৌখিকভাবে তামাবিল ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছে।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার (তামাবিল স্থল শুল্ক স্টেশন) আসাদ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, ভারতীয় ইমিগ্রেশন থেকে এক চিঠিতে লিখিতভাবে বিষয়টি অবগত করা হয়েছে। মূলত; ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকলে আমদানি-রফতানিও বন্ধ থাকে। ভারতের লোকসভা নির্বাচনের জন্য এ দু’দিন সব স্থল বন্ধরটি দিয়ে কার্যক্রম বন্ধ থাকবে। এরপর অটোমেটিক্যালি আবার স্বাভাবিক হবে।

জানা গেছে, ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ১ জুন ৭টি ধাপে অনুষ্ঠিত হবে। তামাবিল স্থলবন্দরের বিপরীতে অবস্থিত ভারতের মেঘালয় রাজ্যের দুটি লোকসভা আসনে ১ম ধাপে আগামী ১৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যে কারণে বন্ধ থাকবে আমদানি-রফতানি ও ইমিগ্রেশন কার্যক্রম।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!