ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গী বাজারের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০২:৩৯, ১৮ এপ্রিল ২০২৪
টঙ্গী বাজারের আগুন নিয়ন্ত্রণে
আগুনে পুড়ে গেছে আলুপট্টি এলাকার ১০টি দোকান ও গুদাম -ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গী বাজারের আলুপট্টি এলাকায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুটি ফায়ার স্টেশন থেকে মোট পাঁচটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগে, বুধবার রাত পৌনে ১২টার দিকে ওই বাজারে আগুন লাগে। এ ঘটনায় পাইকারি আলু, পেঁয়াজ ও রসুন বিক্রির ১০টি দোকান ও গুদাম পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টঙ্গী বাজার আলুপট্টি এলাকায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তারা। পরে ওই এলাকার লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। দ্রুত আগুন পার্শ্ববর্তী দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Advertisement

টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাঈম বলেন, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ১০টি গুদাম পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!