ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ২

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪১, ১৯ এপ্রিল ২০২৪
রাজশাহীতে ট্রাকচাপায় নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীর পবায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার বিকেলে উপজেলার মুরারীপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার ওসি মশিউর রহমান।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন মারা গেছেন। বাকিদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। আহত ও নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!