[ দেশজুড়ে ]
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অটোচালকের
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সুজন মিয়া (৪২) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার মুসুল্লি ইউপির ‘এমএমবি ব্রিকস’র সামনে এ ঘটনা ঘটে।
সাজমগীর আলম নামে এক যুবক বলেন, ‘সে আমাদের মুসুল্লি গ্রামের আব্দুল গণীর ছেলে। অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। শনিবার ভোরে একজন যাত্রীকে কিশোরগঞ্জ বাসস্টেশনে পৌঁছে দিয়ে বাড়ির পথে ফিরছিলো। পথে এমএমবি ব্রিকসের সামনে আসতেই অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংসু বিকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছিলো। পরে পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। অজ্ঞাত গাড়িটি আটক করা সম্ভব হয়নি।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!