ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বৃদ্ধাকে ধর্ষণ শেষে হত্যা করে মাঠিতে পুঁতে রাখেন তারা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৫, ২১ এপ্রিল ২০২৪
বৃদ্ধাকে ধর্ষণ শেষে হত্যা করে মাঠিতে পুঁতে রাখেন তারা
গ্রেফতারকৃত আসামিরা। ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে ৬০ বছরের বৃদ্ধাকে হত্যার পর নিজ ঘরের মাটিতে পুঁতে রাখার ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সেইসঙ্গে এ ঘটনায় দুইজনকেও এরইমধ্যে গ্রেপতার করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. ওয়াহেদুল ইসলাম।

পুলিশ সুপার জানান, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের রিজিয়া বেগমকে নৃশংসভাবে হত্যার পর মাটিতে পুঁতে রাখেন আসামিরা। এর আগে তাকে ধর্ষণ করা হয়। ঘটনাটি ৭ মাসে আগে ঘটলেও ঈদের আগের দিন তার ছেলে বাড়িতে আসলে ঘরের ভেতরের মাটি খোঁড়া দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। চাঞ্চল্যকর এ ঘটনায় পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে নিহতের প্রতিবেশী ফয়সাল ও তার সহযোগী লালচানকে গ্রেফতার করে।

পরে পুলিশের কাছে স্বীকারোক্তিতে তারা জানান, নিহতের ছেলের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিলো। এর আগে তার ছেলের সঙ্গে তারা ঐ ঘরে বসে বিভিন্ন সময়ে মাদকসেবন করতো। বৃদ্ধা রিজিয়া বেগম এ জন্য তাদের বকাঝকা করেন। ঐ ঘটনায় তার ছেলে গত ৭ মাস ধরে আর বাড়িতে আসেননি। 

গ্রেফতারকৃতরা জানান, রিজিয়া বেগমের ওপর ক্ষুব্ধ হয়ে তারা তাকে ধর্ষণ করেন এবং গলায় ফাঁস দিয়ে হত্যার পর মাটিতে পুঁতে রেখে লাশ গুম করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!